তুরস্কের সরকারি আমন্ত্রণে পাঁচ দিনের সফরে গিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ রোববার সকালে তিনি তুরস্কের উদ্দেশ্যে রওনা হন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) নিশ্চিত করেছে।

আইএসপিআর সূত্রে জানা গেছে, এই সফরকালে সেনাপ্রধান তুরস্কের বেশ কিছু প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন। এছাড়া বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষাবিষয়ক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে দেশটির সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং প্রতিরক্ষাসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন জেনারেল ওয়াকার–উজ–জামান।