‘মনসুন শুরু হয়ে গেছে।’ ‘কী যে বৃষ্টি!’ শান্তিনগরের রাতের গভীরে এক যুবকের অপেক্ষার প্রহর শেষ হয় ভোরের আলোয়। বৃষ্টির শব্দ আর মন খারাপের ভিড়ে তার মনে কেবল একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, ‘আবার কবে কখন দেখা হবে’। কথা আর অপেক্ষার মাঝেই ভিজে ভোর হয়ে গেল তার রাত। অন্যদিকে, হাতিরপুলের নিস্তব্ধ রাতগুলো হয়ে উঠল আরও নীরব। সেখানে এক যুবতীর সাথে কথাগুলো এসে থমকে দাঁড়াল জানালার কাঁচের কাছে। মনে রয়ে গেল একটি অমীমাংসিত প্রশ্ন— ‘আবার কোথায় দেখা হবে’। বাইরের বৃষ্টির দিকে শূন্য হাত বাড়িয়ে সে যেন চেয়ে রইল ভোরের স্নিগ্ধতায় ভিজে যাওয়ার অপেক্ষায়।
জুলাইয়ের রক্ত ও আর্তনাদ: কামরুজ্জামান বাবুর কবিতায় জুলাই আন্দোলন
২১ জুলাই, ২০২৬ এ ১:৫৮ অপরাহ্ণ