আগামী আগস্ট মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে ‘প্রবাসী কার্ড’ প্রকল্প চালু করতে যাচ্ছে সরকার। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্যায়ে জনতা ব্যাংকের মাধ্যমে এই ডেবিট কার্ড ইস্যু করা হবে। কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে জানানো হয়েছে যে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার এবং আগামী বছরের জুনের মধ্যে ২ লাখ কার্ড বিতরণ করা হবে।

এই কার্ডের মাধ্যমে প্রবাসীরা বিভিন্ন বিশেষ সুবিধা ভোগ করতে পারবেন, যার মধ্যে রয়েছে লাউঞ্জ ব্যবহারের সুযোগ, টিকিট ও হোটেল বুকিংয়ে ডিসকাউন্ট এবং পুনর্বাসন ও আর্থিক প্রণোদনা। উল্লেখ্য, এই কার্ড চালু করা সরকারের একটি নির্বাচনী অঙ্গীকার ছিল।