গাজীপুর ও ময়মনসিংহের বিভিন্ন অঞ্চল থেকে নদীপথে ভাসিয়ে আনা হচ্ছে নানা প্রজাতির বাঁশ। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব ঘাটে গড়ে উঠেছে এসব বাঁশের এক বিশাল পাইকারি বাজার।
জানা গেছে, এখানে বরাক, রেঙ্গুন, ডুলি, মুলি ও টেঙ্গরিসহ প্রায় ১২ থেকে ১৩ প্রজাতির বাঁশ এসে পৌঁছায়। এই ঘাট থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে বাঁশ সরবরাহ করা হয়। মূলত মাচা, বেড়া, ঘর নির্মাণ এবং নানা ধরনের গৃহস্থালি কাজে এই বাঁশগুলো ব্যবহৃত হয়।
বাঁশের এই বিশাল বাণিজ্যকে কেন্দ্র করে প্রতিদিন চরম ব্যস্ততা থাকে মাঝি, শ্রমিক, কারিগর ও ব্যবসায়ীদের। সম্প্রতি তারাব ঘাটের এই কর্মচঞ্চল পরিবেশের কিছু দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়েছে।






