মুক্তকণ্ঠের কর্মীদের কাজের মাঝে বিনোদনের সুযোগ করে দিতে নিয়মিত আয়োজন ‘মিউজিক@ডেস্ক’। এই বিশেষ আয়োজনের অংশ হিসেবে গত ৯ জুলাই মুক্তকণ্ঠ কার্যালয়ে গান গেয়েছেন জনপ্রিয় রবীন্দ্রসংগীতশিল্পী লাইসা আহমদ লিসা।

আজ রাত আটটায় মুক্তকণ্ঠের অফিশিয়াল ফেসবুক পেজ এবং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে এই পর্বটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠানে মোট সাতটি গান পরিবেশন করেন লিসা, যার মধ্যে পাঁচটি রবীন্দ্রসংগীত এবং দুটি অতুলপ্রসাদ সেনের গান। রবীন্দ্রসংগীতের তালিকায় ছিল ‘বাদল–দিনের প্রথম কদম’, ‘মন মোর মেঘের সঙ্গী’, ‘আজি ঝড়ের রাতে তোমার অভিসার’, ‘চিনিলে না আমারে’ এবং ‘ধায় যেন মোর সকল ভালোবাসা’। এছাড়া অতুলপ্রসাদ সেনের জনপ্রিয় গান ‘কে গো গাহিলে পথে’ ও ‘জল বলে চল’ গেয়েছেন তিনি।

শিল্পী লিসাকে সংগত করেছেন সেতারে ফিরোজ খান, তবলায় পল্লব সান্যাল এবং এসরাজে আশিকুল ইসলাম।