২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে 'বাংলা: বৈচিত্র্যময় বাংলাদেশ' বিষয়ের ওপর ১৯টি গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন প্রকাশ করা হয়েছে। ঢাকা শহরের উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক খন্দকার আতিক এই প্রশ্নগুলো প্রণয়ন করেছেন।

প্রস্তুতকৃত প্রশ্নগুলো নিচে দেওয়া হলো:

১. বাংলাদেশের বেশির ভাগ মানুষ কোন ভাষায় কথা বলে?
ক. ঢাকাইয়া খ. বাংলা
গ. মণিপুরি ঘ. সাঁওতাল

২. সবাই কোন ভাষায় কথা বলতে পছন্দ করে?
ক. ইংরেজি খ. বাংলা
গ. মাতৃভাষায় ঘ. সাঁওতালি

৩. ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ কোন জেলাগুলোয় বসবাস করে?
ক. উত্তরের খ. পূর্বের
গ. পশ্চিমের ঘ. পার্বত্য

৪. কোন জেলায় সাঁওতালদের বসবাস রয়েছে?
ক. ময়মনসিংহ খ. যশোর
গ. রাজশাহী ঘ. সিলেট

৫. দিনাজপুর জেলায় কোন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের বসবাস রয়েছে?
ক. মারমা খ. রাজবংশী
গ. মণিপুরি ঘ. গারো

৬. ময়মনসিংহ অঞ্চলে কোন সম্প্রদায়ের মানুষ বসবাস করে?
ক. গারো খ. মারমা
গ. চাকমা ঘ. রাখাইন

৭. ‘চাকমা, মারমা, মুরং, তঞ্চঙ্গ্যা’—এগুলো কিসের নাম?
ক. দেশের খ. ক্ষুদ্র জাতিগোষ্ঠীর
গ. জেলার ঘ. বইয়ের

৮. মুসলমানদের প্রধান ধর্মীয় উত্সব কোনটি?
ক. শবে বরাত খ. মহররম
গ. ঈদে মিলাদুন্নবী ঘ. ঈদুল ফিতর

৯. ঈদুল ফিতর ও ঈদুল আজহা মুসলমানদের কেমন উত্সব?
ক. ধর্মীয় উত্সব ঘ. প্রধান ধর্মীয় উত্সব
গ. বছরের উত্সব খ. সামাজিক উত্সব

১০. ‘স্বাচ্ছন্দ্য’ শব্দের অর্থ কী?
ক. স্বাভাবিক খ. আরাম
গ. শান্তি ঘ. সুখ

১১. হিন্দুদের প্রধান ধর্মীয় উত্সব কোনটি?
ক. সরস্বতীপূজা খ. দুর্গাপূজা
গ. লক্ষ্মীপূজা ঘ. কালীপূজা

১২. খ্রিষ্টানদের প্রধান ধর্মীয় উত্সবের নাম কী?
ক. বড়দিন খ. বুদ্ধপূর্ণিমা
গ. দুর্গাপূজা ঘ. পয়লা বৈশাখ

১৩. বাংলা নববর্ষ কখন উদ্​যাপিত হয়?
ক. পয়লা অগ্রহায়ণ খ. পয়লা বৈশাখ
গ. পয়লা আষাঢ় ঘ. পয়লা শ্রাবণ

১৪. নিচের কোনটি রাখাইনদের উত্সব?
ক. বিজু খ. ঈদ
গ. সাংগ্রাই ঘ. বড়দিন

১৫. যাঁরা কাপড় বোনেন, তাঁদের কী বলা হয়?
ক. তাঁতি খ. কুমার
গ. জেলে ঘ. কামার

১৬. ‘পিনোন’ ও ‘হাদি’ কাদের পোশাকের নাম?
ক. বাঙালি খ. চাকমা
গ. মারমা ঘ. সাঁওতাল

১৭. ‘পাঞ্চি’ নামের বিশেষ পোশাক কারা পড়ে?
ক. চাকমারা খ. মারমারা
গ. সাঁওতালরা ঘ. বাঙালিরা

১৮. গারোদের পোশাকের নাম কী?
ক. কদমান্দা খ. দাকমান্দা
গ. দকামান্দা ঘ. দকমান্দা

১৯. আলাদা সাংস্কৃতিক বৈশিষ্ট্যসম্পন্ন সম্প্রদায়কে কী বলা হয়?
ক. ক্ষুদ্র জাতিগোষ্ঠী খ. বৃহৎ জাতিগোষ্ঠী
গ. গারো জাতিগোষ্ঠী ঘ. চাকমা জাতিগোষ্ঠী

সঠিক উত্তরসমূহ:
১. খ, ২. গ, ৩. ঘ, ৪. গ, ৫. খ, ৬. ক, ৭. খ, ৮. ঘ, ৯. খ, ১০. খ, ১১. খ, ১২. ক, ১৩. খ, ১৪. গ, ১৫. ক, ১৬. খ, ১৭. গ, ১৮. ঘ, ১৯. ক।