পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির দুটি সিংহ মাছ (লায়নফিশ)। রঙিন ডোরাকাটা এই মাছ দুটি দেখতে অত্যন্ত আকর্ষণীয়।

গত শনিবার গভীর রাতে 'এফবি জাবের' নামক মাছ ধরার ট্রলারের জেলেরা এই বিরল মাছ দুটি সংগ্রহ করেন। জানা গেছে, মাছ দুটির ওজন প্রায় ৭৫০ গ্রাম। ট্রলারের মাঝি আসাদ উদ্দিন এই অভিজ্ঞতা প্রসঙ্গে বলেন, "এমন মাছ তিনি আগে কখনো দেখেননি।"