কয়েক দিনের তীব্র গরমের পর এবার শুরু হয়েছে টানা বৃষ্টিপাত। এই বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে এবং রাজধানী ঢাকা শহরের নানা স্থানে পানি জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন শোবিজ জগতের তারকারা।

অনেকে বৃষ্টির সাথে জড়িয়ে পুরনো স্মৃতি এবং ভালো লাগার কথা ব্যক্ত করেছেন। আবার অনেক তারকা এই দুর্যোগপূর্ণ সময়ে বিভিন্ন অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন এবং সংহতি প্রকাশ করেছেন। তারকাদের সেই ফেসবুক স্ট্যাটাস এবং মুহূর্তগুলো সংগৃহীত ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে।