জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় পাসের হার ৯৩ দশমিক ৫৩ শতাংশ। পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফলাফলবিষয়ক ওয়েবসাইট থেকে তাদের ফলাফল জানতে পারবেন। গতকাল শনিবার (১১ জুলাই ২০২৬) রাতে এই ফলাফল প্রকাশ করা হয়।
একটি বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয় জানায়, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদনের পর ফলাফল প্রকাশিত হয়েছে। দেশের ৬৪৭টি কেন্দ্রে এক হাজার ৯১৫টি কলেজের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন বিভাগের মোট এক লাখ ৯৭ হাজার ৬১৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এতে গড় পাসের হার ৯৩ দশমিক ৫৩ শতাংশ। প্রকাশিত ফলাফলে কোনো ধরনের অসংগতি বা ভুল পরিলক্ষিত হলে তা সংশোধন কিংবা প্রয়োজনবোধে সম্পূর্ণ ফলাফল বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।






