জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত এবং মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার দেশে ফেরার দাবিকে অপ্রাসঙ্গিক বলে অভিহিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তার মতে, শেখ হাসিনা একজন সাজাপ্রাপ্ত আসামি, যিনি অসংখ্য অন্যায় করার পর বিদেশে পালিয়ে অবস্থান করছেন।
প্রতিমন্ত্রী আরও জানান, ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শুরু হওয়া এই কার্যক্রম নতুন সরকারেও সচল রাখা হয়েছে এবং এই প্রক্রিয়ায় কোনো ধরনের কূটনৈতিক ঘাটতি নেই বলে তিনি নিশ্চিত করেন।






