আগামী আগস্ট মাসে চা-শ্রমিকদের সর্বনিম্ন মজুরি পুনর্নির্ধারণ করা হবে। জাতীয় সংসদে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এই কথা জানিয়েছেন। আজ বৃহস্পতিবার সংসদের এক সিদ্ধান্ত প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই তথ্য প্রদান করেন।
মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম দেশের চা-শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৫০০ টাকা করার লক্ষ্যে একটি সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপন করেছিলেন।
প্রস্তাবটি নিয়ে আলোচনায় শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী বলেন, “ওয়েজ বোর্ড আগামী আগস্ট মাসে এ বিষয়ে বৈঠক করবে। প্রতি তিন বছর পরপর ৫ শতাংশ হারে মজুরি বৃদ্ধির একটি রেওয়াজ রয়েছে। সে অনুযায়ী আগামী আগস্ট মাসে তাদের সভা হবে। আগস্ট মাসে চা-শ্রমিকদের সর্বনিম্ন মজুরি পুনর্নির্ধারণ করা হবে।”
মন্ত্রীর দেওয়া এই আশ্বাসের পর সংশ্লিষ্ট সংসদ সদস্য তাঁর সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহার করে নেন।






