সরকার জনপ্রশাসনের কর্মকর্তাদের বড় ধরনের পদোন্নতি প্রদান করেছে। এর আওতায় একসঙ্গে ১৭২ জন উপসচিবকে পদোন্নতি দিয়ে যুগ্ম সচিব করা হয়েছে। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই ঘোষণা দেওয়া হয়।
নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর এটিই প্রথম পদোন্নতি। এবারের তালিকায় ২৫তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদেরও যুগ্ম সচিব হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া পদোন্নতিপ্রাপ্ত এই কর্মকর্তাদের মধ্যে বেশ কয়েকজন জেলা প্রশাসক রয়েছেন।






