ফ্যাশন
কাপুর পরিবারে বাজছে বিয়ের সানাই, শুরু হয়ে গেছে প্রি-ওয়েডিং
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৪: ০০
১ / ১৭
আংশুলা কাপুর বলিউডের নামকরা প্রযোজক বনি কাপুর ও তাঁর প্রথম স্ত্রী মোনা সৌরি কাপুরের মেয়ে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১৭
আংশুলা কাপুরের আপন বড় ভাই অর্জুন কাপুর। মায়ের মৃত্যুর পর মূলত দুজনই দুজনকে দেখে রেখেছেন। জাহ্নবী কাপুর ও খুশি কাপুর আংশুলার বৈমাত্রেয় বোন।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১৭
বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র পরিবারে জন্মেও ৩ ভাইবোনের পথে হাঁটেননি আংশুলা; বরং নিজের আলাদা পরিচয় গড়ে তোলার পথ বেছে নিয়েছেন।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১৭
ভালো ছাত্রী হিসেবে নামডাক আছে আংশুলার। যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা নিয়েছেন। তাঁর গ্র্যাজুয়েশন অনুষ্ঠান ও অর্জুন কাপুরের প্রথম সিনেমা ‘ইশাকজাদে’ মুক্তির কয়েক দিন আগে তাঁদের মা ৪৮ বছর বয়সে ক্যানসারে ভুগে মারা যান।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১৭
আংশুলা বেশ কিছুদিন করপোরেট দুনিয়ায় কাজ করেছেন। তারপর নিজের দাতব্য সংস্থা ‘ফানকাইন্ড’ খোলার মাধ্যমে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। নানান সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১৭
১৯৯৬ সালে আংশুলার বয়স যখন মাত্র ১১ বছর, তখন তাঁর মা-বাবার বিচ্ছেদ হয়। বনি কাপুর সে বছরই শ্রীদেবীকে বিয়ে করেন। ২১ বছর বয়সে মায়ের মৃত্যুসহ আরও কিছু ঘটনা আংশুলার জীবনে গভীর প্রভাব ফেলেছে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১৭
বিভিন্ন সময় সাক্ষাৎকারে আংশুলা বলেছেন, ছোটবেলায় তিনি মানসিক কষ্ট, সামাজিক বিচ্ছিন্নতা এবং গণমাধ্যমের অতিরিক্ত মনোযোগের মুখোমুখি হন। এসব তাঁর মানসিক স্বাস্থ্যে ভীষণ নেতিবাচক প্রভাব ফেলে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১৭
নিজের শরীর ও আত্মপরিচয় নিয়ে দীর্ঘ সংগ্রামের পর আংশুলা ইতিবাচক জীবনধারা বেছে নেন এবং অন্যদেরও অনুপ্রাণিত করেন। তিনি একজন বডি পজিটিভিটি অ্যাকটিভিস্ট। বডি পজিটিভিটি অ্যাকটিভিস্ট হলেন এমন ব্যক্তি বা সমাজকর্মী, যাঁরা শারীরিক আকার, আকৃতি, ত্বকের রং, সক্ষমতা বা লিঙ্গনির্বিশেষে মানুষের নিজের শরীরকে ভালোবাসতে ও গ্রহণ করতে উৎসাহিত করেন। তাঁরা সমাজ থেকে শারীরিক অবয়ব নিয়ে কুসংস্কার, বডি শেমিং এবং অবাস্তব সৌন্দর্যের মানদণ্ড দূর করার জন্য কাজ করেন।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১৭
আংশুলা ও রোহান ঠাক্কারের পরিচয় ২০২২ সালে ডেটিং অ্যাপের মাধ্যমে। রোহান ভারতের ফ্লেম বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ফিল্ম একাডেমি থেকে পাঠ চুকিয়ে ধার্মা প্রোডাকশনের ডিজিটাল কনটেন্ট শাখায় চিত্রনাট্যকার হিসেবে কাজ করছেন।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১৭
প্রথম পরিচয়ের ৩ বছর পর রোহান ঠিক যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে ১৮৬৯ সালে নির্মিত বেলভেদেয়ার ক্যাসলের সামনে আংশুলাকে বিয়ের প্রস্তাব দেন।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১৭
রোহান ঠিক রাত সোয়া একটায় আংশুলাকে বিয়ের প্রস্তাব দেন। কেননা তিন বছর আগে ঠিক রাত সোয়া একটায় তাঁরা প্রথম কথা বলেছিলেন। সেই প্রথম কথোপকথন চলেছিল ভোর পর্যন্ত। ছবিতে জাহ্নবী ও খুশির সঙ্গে রোহান।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১৭
২০২৫ সালের ২ অক্টোবর মুম্বাইয়ে কাপুর পরিবারের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বাগ্‌দান সারেন এই জুটি। ছবিতে জাহ্নবী ও খুশির সঙ্গে আংশুলা।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৩ / ১৭
সম্প্রতি কাপুরদের পারিবারিক বাড়িতে অনুষ্ঠিত হলো আংশুলা ও রোহানের ‘মাতা কি চৌকি’ অনুষ্ঠান। আংশুলা সোনালি লেহেঙ্গা পরেছিলেন। এর সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল ঐতিহ্যবাহী রঙিন ফুলকারি দোপাট্টা, যা পাঞ্জাবি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ প্রতীক। সঙ্গে ছিল কুন্দন গয়না, মাঙ্গটিকা ও ঐতিহ্যবাহী সাজ।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৪ / ১৭
রোহানের পরনে ছিল আংশুলার ঐতিহ্যবাহী সাজের সঙ্গে মানানসই লাল কুর্তা-পায়জামা ও শেরওয়ানি।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৫ / ১৭
অনুষ্ঠানে আংশুলার বৈমাত্রেয় বোন জাহ্নবীর পরনে ছিল গোলাপি সিল্ক শাড়ি। শাড়ির সঙ্গে লাল এমব্রয়ডারি করা ব্লাউজ ও সোনালি গয়না।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৬ / ১৭
খুশি কাপুর পরেছিলেন হালকা গোলাপিরঙা শারারা সেট।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৭ / ১৭
৩৫ বছর বয়সী আংশুলা ও ৩২ বছর বয়সী রোহানের বিয়ের মূল আনুষ্ঠানিকতা চলবে আগামী ৪ থেকে ৬ জুলাই। বিয়ে–পরবর্তী সংবর্ধনা হবে ভারতের মুম্বাইয়ের তাজ ল্যান্ডস এন্ডে। সেখানে থাকবেন বলিউডের রথী-মহারথীরা।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
সূত্র: কার্লি টেলস, পিঙ্কভিলা ও আইডিভা
আরও পড়ুন
ঘন–কালো চুলে সাদিয়া আয়মান, দেখুন ১০টি ছবি
১৫ ঘণ্টা আগে
মুক্তকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ফ্যাশন
থেকে আরও দেখুন
বিয়ের সাজ
বলিউড তারকা
বিয়ে
সাজ