বিশ্বকাপ ফুটবল খেলা ঘিরে মেতে উঠেছেন সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা। সেই উত্তাপ ছড়িয়ে পড়েছে দেশের বিনোদন অঙ্গনেও। প্রিয় দলকে সমর্থন জানাতে সামাজিকমাধ্যমে সরব অভিনয়শিল্পীরাও। তাঁদেরই একজন তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল।

বাংলাদেশ সময় আজ সোমবার রাত ১১টায় আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে। ডালাস স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের গ্রুপ জে’র হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপের শক্তিশালী দল অস্ট্রিয়া। খেলা শুরুর নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন কেয়া পায়েল। সেখানে তিনি লিখেছেন, ‘ছেলে থেকে বুড়া—সবাই আর্জেন্টিনা।’

কেয়া পায়েল তাঁর দেওয়া এই ফেসবুক পোস্টের মাধ্যমে বিশ্বকাপ ফুটবলে নিজের সমর্থনের কথাই জানিয়ে দিয়েছেন। পোস্টটি প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। অনেকেই মন্তব্যের ঘরে আর্জেন্টিনা দলের প্রতি নিজেদের সমর্থনের কথা জানিয়েছেন। কেউ কেউ আবার মজাচ্ছলে ব্রাজিল সমর্থকদের খোঁচাও দিয়েছেন। কয়েক ঘণ্টায় কেয়া পায়েলের এই পোস্টে ৭৩ হাজারের বেশি রিঅ্যাকশন এসেছে। মন্তব্য করা হয়েছে আড়াই হাজারের বেশি ও শেয়ার হয়েছে শ খানেক।

বিশ্বকাপ এলেই বাংলাদেশে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে আলাদা উন্মাদনা দেখা যায়। দেশের বিভিন্ন এলাকায় পতাকা টাঙানো, প্রিয় দলের জার্সি পরা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থনের পোস্ট দেওয়ার বিষয়টিও এখন নিয়মিত ব্যাপার। কেয়া পায়েলের এই পোস্টও সেই উন্মাদনারই অংশ হিসেবে দেখছেন তাঁর ভক্ত–অনুরাগীরা।