রেসিপি দিয়েছেন সেলিনা আক্তার
.উপকরণ
সাদা বাঁধাকপিকুচি ১ কাপ
বেগুনি বাঁধাকপিকুচি সিকি কাপ
গাজরকুচি সিকি কাপ
পেঁয়াজকুচি ২ টেবিল চামচ
ড্রেসিংয়ের উপকরণ
তরল দুধ ৩ চা-চামচ
ঘন ক্রিম ১ চা-চামচ
মেয়নেজ সিকি কাপ
গোলমরিচের গুঁড়া সামান্য
ভিনেগার ১ টেবিল চামচ
চিনি ১ টেবিল চামচ
লবণ স্বাদমতো।
প্রণালি
একটি বড় পাত্রে সাদা ও বেগুনি বাঁধাকপি, গাজর ও পেঁয়াজকুচি একসঙ্গে নিন। অন্য একটি বাটিতে ড্রেসিংয়ের সব উপকরণ মিশিয়ে নিন। এবার ড্রেসিংটি সবজির ওপর ঢেলে ভালোভাবে মিশিয়ে নিন। পরিবেশনের আগে কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন।
.ডোরি ফিশ নাকি পাঙাশ—দেশের রেস্তোরাঁয় আসলে কী খাচ্ছেন?





