সাবেক আইজিপি বেনজীর আহমেদ গত ১২ জুন দুবাইয়ের একটি শপিং মল থেকে গ্রেপ্তার হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রোববার জাতীয় সংসদে এ খবর জানান। স্থানীয় সূত্রের দাবি, ব্যবসা ও লেনদেন সংক্রান্ত দ্বন্দ্বের জেরে দুবাইয়ে বেনজীরের একসময়ের সহযোগীরাই ইন্টারপোলের রেড নোটিশ ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয় ব্যবহার করে তাঁকে ধরিয়ে দেয়। ৪ মে সপরিবার দেশ ছাড়া বেনজীরের আবাসন ও সোনার ব্যবসায় দুবাইয়ে বিনিয়োগ রয়েছে।
বায়োসিমিলার ও ভ্যাকসিন উৎপাদনে স্বনির্ভর হতে দ্রুত জাতীয় কৌশল প্রণয়ন করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৬ আগস্ট, ২০২৬ এ ৯:৩৪ অপরাহ্ণ