আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছে ‘স্টিকার ও পোস্টার ডিজাইন প্রতিযোগিতা ২০২৬ ’। তরুণ প্রজন্মের মাঝে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা তৈরি এবং তাদের ভেতরের সৃজনশীল মেধার বিকাশে বিশেষ এই উদ্যোগ নিয়েছে মুক্তকণ্ঠ ট্রাস্ট। পঞ্চমবারের মতো এই প্রতিযোগিতা আগামী ১৮ জুন থেকে শুরু হতে যাচ্ছে।

প্রতিযোগিতার বিভাগ:

দেশের সকল স্কুল ও কলেজের শিক্ষার্থীরা মোট তিনটি বিভাগে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। বিভাগগুলো হলো—

• ক বিভাগ: প্রথম থেকে পঞ্চম শ্রেণি

• খ বিভাগ: ষষ্ঠ থেকে দশম শ্রেণি

• গ বিভাগ: একাদশ ও দ্বাদশ শ্রেণি

পুরস্কার হিসেবে যা থাকছে:

প্রতিযোগিতায় বিজয়ীদের স্বীকৃতিস্বরূপ দেওয়া হবে আকর্ষণীয় সব পুরস্কার। সেরা ডিজাইনারদের জন্য থাকছে ল্যাপটপ, ক্রেস্ট, সনদ এবং আরও অন্যান্য আকর্ষণীয় উপহার।

.

জমা দেওয়ার সময়সীমা:

আগ্রহী প্রতিযোগীরা আগামী ১৮ জুন থেকে ২০ জুলাই ২০২৬ তারিখের মধ্যে তাদের তৈরি স্টিকার ও পোস্টার ডাকযোগে জমা দিতে পারবে।

স্টিকার ডিজাইন বা পোস্টার পাঠানোর ঠিকানা:

মুক্তকণ্ঠ ট্রাস্ট

প্রগতি ইনস্যুরেন্স ভবন

২০-২১ কারওয়ান বাজার

ঢাকা-১২১৫।

প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন নিচে প্রদত্ত মুক্তকণ্ঠ ট্রাস্টের অফিশিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজ।

www. facebook. com/Palotrust অথবা www. trust. prothomalo. com

মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে এবং নিজের সৃজনশীলতাকে তুলে ধরতে মুক্তকণ্ঠ ট্রাস্টের এই আয়োজনে সকল শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো যাচ্ছে।