ঢাকার সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার ও আশপাশ থেকে ছয় মাসে ছয়টি লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ মশিউর রহমান ওরফে সম্রাটকে (৪০) গ্রেপ্তার করেছে। সিসিটিভি ফুটেজ দেখে তাঁকে শনাক্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মশিউর ছয়টি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আজ সোমবার তাঁকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, মশিউর ভবঘুরে, মানসিক ভারসাম্যহীনতার লক্ষণ মেলেনি।
পাবনাকে যুক্ত করে ওয়াই সিস্টেম ব্রিজ নির্মাণ হবে: শিমুল বিশ্বাস
১৬ আগস্ট, ২০২৬ এ ১০:৫৪ অপরাহ্ণ