রাজধানীর মিরপুরের শাহ আলী মাজারে বৃহস্পতিবার রাতে হামলাকারীরা পীরের ভক্তদের পেটিয়ে বের করে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই হামলার ভিডিও ছড়িয়ে পড়েছে। মাজার জিয়ারতকারী ও স্থানীয়রা এ ঘটনার জন্য জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের দায়ী করছেন। পুলিশও জামায়াত-শিবিরের জড়িত থাকার অভিযোগ পেয়েছে, যদিও জামায়াত তা অস্বীকার করেছে। জুলাই গণ–অভ্যুত্থানের পর ২০২৪ সালের আগস্ট থেকে সারা দেশে ৯৭টি মাজারে হামলার ধারাবাহিকতায় এ ঘটনা সংঘটিত হয়েছে।
পাবনাকে যুক্ত করে ওয়াই সিস্টেম ব্রিজ নির্মাণ হবে: শিমুল বিশ্বাস
১৬ আগস্ট, ২০২৬ এ ১০:৫৪ অপরাহ্ণ