• ছানা: ১ কাপ


  • চিনি: আধা কাপ


  • এলাচিগুঁড়া: ১ চিমটি


  • ঘি: অল্প


  • পেস্তাকুচি/কিশমিশ: সাজানোর জন্য



  • একটা ননস্টিক পাত্রে ছানা, চিনি ও এলাচিগুঁড়া নিয়ে কম আঁচে ক্রমাগত নেড়ে রান্না করুন।


  • চিনি গলে ছানার সঙ্গে ভালো করে মিশে আঠালো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঘি মাখানো ট্রেতে সমানভাবে বিছিয়ে দিন।


  • পুরোপুরি ঠান্ডা হতে দিন।


  • পছন্দমতো আকারে কেটে উপরে পেস্তাকুচি বা কিশমিশ ছড়িয়ে সাজিয়ে পরিবেশন করুন।


  • ছাঁচে দিয়ে সুন্দর নকশাদার সন্দেশও তৈরি করা যায়।