মৌনী রায় ও সুরজ নাম্বিয়ারের দাম্পত্যজীবন নাকি শেষ হয়ে গেছে! এই গুঞ্জন ভক্তদের মনে হতাশা ছড়িয়েছে। তবে এ ব্যাপারে মৌনী বা সুরজ এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা একে অপরকে আনফলো করেছেন বলে শোনা যাচ্ছে। এরপর থেকে বিচ্ছেদের কারণ নিয়ে চর্চা চলছে চলছে।

শোনা যায়, নতুন বছর শুরু থেকেই তাদের সম্পর্কে ফাটল ধরেছিল। ভেতরের খবর অনুযায়ী, সুরজ নাকি প্রতারণা করছেন এবং বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। এছাড়া, সুরজ মৌনীর টাকাপয়সা নয়ছয় করেছেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও সুরজ নিজে দুবাইয়ের ব্যবসায়ী এবং সেখানেই থাকেন। তাই আর্থিক প্রতারণার অভিযোগটি কতটা সত্যি, তা নিয়ে সন্দেহ রয়েছে। আরেকটি ঘটনা হলো, মৌনীর ঘনিষ্ঠ বান্ধবী দিশা পাটানিও সুরজকে আনফলো করেছেন।

বিয়ে ভাঙার নানা তত্ত্বের মধ্যে মৌনী রায় নিজেই মুখ খুললেন। গতকাল ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন, “সব সংবাদমাধ্যমের কাছে অনুরোধ, দয়া করে ভুয়া খবর ছড়াবেন না। এই সময়ে আমাদের একটু একা থাকতে দিন।” তবে বিচ্ছেদের প্রসঙ্গে কিছু বলেননি অভিনেত্রী।

আগে নির্মাতা অয়ন মুখার্জির সঙ্গে মৌনীর সম্পর্কের গুঞ্জন উঠলেও তিনি বরাবর ব্যক্তিগত জীবন গোপন রাখতে চেয়েছেন। ২০১৯ সালের নববর্ষে দুবাইয়ে পরিচিতদের মাধ্যমে তাঁদের প্রথম দেখা হয়। এরপর সম্পর্ক গভীর হয় এবং প্রায় দুই বছর পর পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নেন। ২০২২ সালের জানুয়ারিতে গোয়ায় তাঁদের বিয়ের আয়োজন হয়।

বলিউড হাঙ্গামা অবলম্বনে