ঢাকা উত্তর সিটির বিভিন্ন এলাকায় ময়লার বিলের পরিমাণ একেক রকম। সিটি করপোরেশনের নির্দেশনা অনুসারে মাসিক ময়লার বিল ১০০ টাকার বেশি হওয়ার কথা নয়। কিন্তু সংগ্রাহকরা যেভাবে পারছেন, সেভাবেই বিল আদায় করছেন। আওয়ামী লীগ (এখন কার্যক্রম নিষিদ্ধ) সরকারের আমলে বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহের দায়িত্ব পালন করতেন দলটির নেতা-কর্মীসহ তৎকালীন ওয়ার্ড কাউন্সিলররা। এখন এই ময়লা-বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়েছেন বিএনপির কিছু নেতা-কর্মী।
বায়োসিমিলার ও ভ্যাকসিন উৎপাদনে স্বনির্ভর হতে দ্রুত জাতীয় কৌশল প্রণয়ন করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৬ আগস্ট, ২০২৬ এ ৯:৩৪ অপরাহ্ণ