যুগ্ম সচিব মোহাম্মদ হেলাল উদ্দিনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করে। এর আগে তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগে যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, হেলাল উদ্দিনকে ১৮ মে তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।






