রেসিপি দিয়েছেন সেলিনা আক্তার।
উপকরণ
- ডিম: ৩টি
- হালকা পানি ঝরানো দই: ১ কাপ
- তেল বা মাখন: আধা কাপ
- ভ্যানিলা এসেন্স: ১ চা-চামচ
- ময়দা: দেড় কাপ
- কর্নফ্লাওয়ার: ১ টেবিল চামচ
- বেকিং পাউডার: ১ চা-চামচ
- চিনি: ১ কাপ
- লেবুর মিহি খোসা: ১ চা-চামচ
- লবণ: ১ চিমটি
প্রণালী
প্রথমে ওভেন ১৭৫ ডিগ্রি সেলসিয়াসে গরম করে নিন। একটা বড় বাটিতে ঘরের তাপমাত্রার ডিমের কুসুম ও সাদা অংশ আলাদা করুন। কুসুমে মাখন বা তেল ও দই ভালো করে ফেটিয়ে নিন। এরপর ভ্যানিলা এসেন্স যোগ করে আবার ফেটান। আলাদা পাত্রে ময়দা, কর্নফ্লাওয়ার ও বেকিং পাউডার মিশিয়ে রাখুন। ডিমের সাদা অংশ ফেটিয়ে ফোম বানান, তারপর ধীরে ধীরে চিনি মিশিয়ে ফেটাতে থাকুন যতক্ষণ না মিশ্রণ শক্ত চূড়া তৈরি করে। এই ফোম অল্প অল্প করে ময়দার মিশ্রণের সঙ্গে স্প্যাচুলা দিয়ে আলতো হাতে মেশান। লেবুর খোসা ও লবণ মিশিয়ে দিন। কেকের মোল্ডে মিশ্রণ ঢালুন, হালকা ট্যাপ দিয়ে ভেতরের হাওয়া বের করুন। প্রিহিটেড ওভেনে ৩৫ মিনিট বেক করুন। ঠান্ডা হলে সার্ভ করুন।






