রেসিপি দিয়েছেন সেলিনা আক্তার

উপকরণ

  • ঘন টক দই: ১ কাপ
  • বিট লবণ: আধা চা-চামচ
  • সবুজ সস: স্বাদমতো
  • চাট মসলা: আধা চা-চামচ
  • মিনি শিঙারা: ১২-১৩টি
  • পেঁয়াজকুচি: সিকি কাপ
  • কাঁচা মরিচকুচি: স্বাদমতো
  • ঝাল চানাচুর: ১ কাপ
  • ধনেপাতাকুচি: স্বাদমতো
  • তেঁতুলের সস: স্বাদমতো

প্রণালি

একটি পাত্রে টক দই ভালো করে ফেটিয়ে মসৃণ করে নিন। এতে বিট লবণ, সবুজ সস এবং চাট মসলা যোগ করুন। পরিবেশনের পাত্রে আগে মিনি শিঙারা হালকা ভেঙে রাখুন। তারপর পেঁয়াজকুচি, কাঁচা মরিচকুচি এবং চানাচুর ছড়িয়ে দিন। উপরে দইয়ের মিশ্রণ ঢেলে ধনেপাতা ও তেঁতুলের সস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। খাওয়ার সময় হালকা করে মিশিয়ে নিন, যাতে চানাচুর মুচমুচে রয়ে যায়।