গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে হামে ৪ শিশুর মৃত্যু নিশ্চিত হয়েছে এবং উপসর্গ নিয়ে আরও ৭ শিশু মারা গেছে। আজ রোববার সকাল আটটা পর্যন্ত এই তথ্য পাওয়া গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে মোট ৩৪৪ শিশু এবং হামে নিশ্চিত ৬৫ শিশুর মৃত্যু হয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ২০৫ শিশুর হাম শনাক্ত হয়েছে এবং ১ হাজার ২৭৮ শিশু উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।






