কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার গত শুক্রবার রাত থেকে লিভার-সংক্রান্ত জটিলতায় লাইফ সাপোর্টে রয়েছেন। আজ রোববারও তাঁর অবস্থা অপরিবর্তিত এবং সংকটাপন্ন। পরিবার কারিনাকে বিদেশ নিয়ে যাওয়ার চেষ্টা জারি রেখেছে। আজ সকালে তাঁর সর্বশেষ অবস্থা মুক্তকণ্ঠকে জানিয়েছেন তাঁর বাবা, জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ।