প্রত্যেক মায়ের মনে থাকে নিজের মতো একটি স্বপ্নের বাড়ি গড়ার আকাঙ্ক্ষা। কারও কাছে তা হয় ছোট্ট আঙিনায় সবজি বা ফুলের বাগান, কারও কাছে রোদেলা বারান্দায় শান্ত সকাল, আবার কারও কাছে নিজের হাতে সাজানো কিচেন বা প্রিয় কর্নার।

কিন্তু জীবনের ব্যস্ততা, পরিকল্পনার অভাব এবং বিভিন্ন সীমাবদ্ধতায় অনেক সময় এই স্বপ্নগুলো বাস্তবে রূপ নিতে পারে না।

এই স্বপ্ন ও অনুভূতিকে সম্মান জানিয়ে শাহ্ সিমেন্ট এনেছে ‘মায়ের ভালোবাসার বাড়ি’ ক্যাম্পেইন।

এই উদ্যোগে দেশব্যাপী মানুষ তাঁদের মায়ের স্বপ্নের বাড়ির গল্প বা ভাবনা পাঠাতে পারবেন। সেরা তিনটি লেখা নির্বাচন করে দেশের স্বনামধন্য স্থপতিরা সেই স্বপ্নের বাড়ির নকশা তৈরি করবেন। সঙ্গে পাবেন ৫০০ ব্যাগ শাহ্ সিমেন্ট উপহার।

শাহ্ সিমেন্টের বিশ্বাস, একটি বাড়ি কেবল স্থাপনা নয়, এটি পরিবারের আবেগ, নিরাপত্তা ও ভালোবাসার প্রতিফলন। তাই মায়ের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য এই আয়োজন করা হয়েছে।

অংশগ্রহণের জন্য [email protected] ই–মেইলে লেখা বা ভাবনা পাঠাতে হবে। শেষ তারিখ ৩১ মে ২০২৬।

আপডেট জানা যাবে শাহ্ সিমেন্টের ফেসবুক পেজে

মায়ের স্বপ্নের বাড়ি গড়ার এই যাত্রায় শাহ্ সিমেন্ট সঙ্গী হতে চায়।