দেশের উত্তরাঞ্চলের রংপুরসহ আশপাশের এলাকায় শনিবার বিকেল ৩টা ১০ মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫।
রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মুস্তাফিজুর রহমান এ ঘটনা মুক্তকণ্ঠকে নিশ্চিত করেছেন।
ভূমিকম্পের সময় স্থানীয় জনগণের মধ্যে কিছুটা আতঙ্ক দেখা দিয়েছে। তবে কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যে। ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন কেন্দ্র থেকে এর দূরত্ব ২৭১ কিলোমিটার উত্তরে।






