প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বাধীন মন্ত্রিসভার বৈঠকে ঈদুল আজহা উপলক্ষে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ২৩ (শনি) ও ২৪ (রবি) মে অফিসগুলো খোলা থাকবে। বৈঠকেই ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’–এর খসড়া অনুমোদিত হয়েছে। এর মূল লক্ষ্য জনস্বাস্থ্য ও পরিচ্ছন্নতার মান উন্নয়ন, নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্য সুবিধাজনক টয়লেট নিশ্চিতকরণ এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নতি। বিভিন্ন মন্ত্রণালয় এ নীতিমালা বাস্তবায়নে কাজ চালিয়ে যাবে।