বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার–২০২৬ ঘোষণা করেছে। এবার সংগীতশিল্পী বুলবুল ইসলাম এবং অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ এই সম্মাননা পাবেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে একাডেমি এ ঘোষণা দিয়েছে।
শিল্পী বুলবুল ইসলাম রবীন্দ্রসংগীত চর্চায় অবদানের জন্য এবং অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ রবীন্দ্রসাহিত্যের গবেষণার জন্য এই পুরস্কার লাভ করছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ২৮ বৈশাখ (১১ মে) বাংলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।






