হিন্দি গানের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে অগ্রগণ্য হয়েছেন আশা ভোসলে। তিনি উপমহাদেশের সীমা অতিক্রম করে আন্তর্জাতিক মঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
বিশ্বখ্যাত সংগীতশিল্পী ও ব্যান্ডের সঙ্গে তাঁর গান হয়েছে। এসব গানের মাধ্যমে পশ্চিমা শ্রোতাদের কাছে ভারতীয় সংগীত পৌঁছে দিয়েছেন আশা ভোসলে।
ইংরেজি পপ গান থেকে পরীক্ষামূলক অ্যালবাম পর্যন্ত তাঁর নতুন সংগীতধারা শ্রোতাদের সঙ্গে পরিচিত হয়েছে। এগুলো তাঁকে তরুণ ও আন্তর্জাতিক শ্রোতাদের কাছে নিয়ে গেছে।
গতকাল আশা ভোসলের মৃত্যুর পর এই গানগুলো নতুন করে আলোচনায় এসেছে।
পাঁচ ইংরেজি গান
১. ‘বো ডাউন মিস্টার’
১৯৯১ সালে ব্রিটিশ গায়ক বয় জর্জের সঙ্গে গানটি গেয়েছেন আশা ভোসলে। গানটিতে পশ্চিমা পপের সঙ্গে ভারতীয় ভক্তিমূলক ধারার মেলবন্ধন ঘটেছে।
২. ‘উই ক্যান মেক ইট’
১৯৯৭ সালে ব্রিটিশ বয় ব্যান্ড কোড রেডের সঙ্গে গানটি গেয়েছেন আশা। এটি একটি রোমান্টিক ডুয়েট।
৩. দ্য ওয়ে ইউ ড্রিম
২০০২ সালে মার্কিন সংগীতশিল্পী মাইকেল স্টাইপের সঙ্গে গানটি গেয়েছেন আশা। গানটি পরে ‘বুলেটপ্রুফ মংক’ সিনেমায় ব্যবহৃত হয়।
৪. ইউ আর দ্য ওয়ান ফর মি
‘আশা অ্যান্ড ফ্রেন্ডস’ অ্যালবামে গানটি গেয়েছেন আশা, সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্রেট লি।
৫. দ্য শ্যাডোই লাইট
ব্রিটিশ ব্যান্ড গরিলাজের ‘দ্য মাউন্টটেইন’ অ্যালবামে গানটি রয়েছে। ব্যান্ডের সঙ্গে গানটি গেয়েছেন আশা।






