ঢাকার ব্যস্ততার মধ্যে বাজারের লাইনে দাঁড়ানোর যন্ত্রণা এবার শেষ। জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ ‘ফুডি’ নতুন করে নিয়ে এসেছে ফুডিমার্ট নামে অনলাইন গ্রোসারি ডেলিভারি সেবা, যা মাত্র ১৫ মিনিটের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেবে গ্রাহকের দোরগোড়ায়। অ্যাপে লগইন করে মার্ট ট্যাবে ক্লিক করলেই জানা যাবে আপনার এলাকায় সেবাটি চালু আছে কি না।

ফুডিমার্ট কীভাবে কাজ করবে

ফুডিমার্টের সবচেয়ে বড় আকর্ষণ এর তাৎক্ষণিক ডেলিভারি এবং প্রিমিয়াম অফার। নির্দিষ্ট জোন ও এলাকায় ১৫ মিনিটের মধ্যে পণ্য পৌঁছানোর জন্য তৈরি করা হয়েছে আধুনিক মেগা ডার্ক স্টোর ও সেন্ট্রাল ওয়্যারহাউস। এই ডার্ক স্টোরে বিশেষ শেলফ রয়েছে, যেখানে সবসময় ১০ হাজারের বেশি এসকিইউ পণ্য মজুত থাকবে।

প্রথমে ঢাকার ১৪টি জোনে সেবা শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে গুলশান, বনানী, বারিধারা, উত্তরা, ধানমন্ডি, মিরপুর, বাড্ডা, বসুন্ধরা আবাসিক এলাকা, আফতাবনগর, বনশ্রী, মগবাজার, বেইলি রোড, শান্তিনগর, সাঁতারকুল, নিকেতন, খিলগাঁও, রামপুরা ও মহাখালী ডিওএইচএস। শীঘ্রই যুক্ত হবে খিলক্ষেত, নিকুঞ্জ, গ্রিন রোড, কলাবাগান, মোহাম্মদপুর, মহানগর, ওয়ারী ও লালবাগ। ঢাকার বাইরে চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতেও সেবা চালুর পরিকল্পনা রয়েছে।

ফুডির সঙ্গে ১০ হাজার ৫০০ জনের বেশি রেজিস্টার্ড রাইডার যুক্ত, যারা ফুডিমার্ট থেকে খাবারের পাশাপাশি মুদিপণ্য ডেলিভারি করবেন।

বিশেষ অফার

ফুডিমার্টের যাত্রা শুরু উপলক্ষে বিশেষ অফার চলছে। ২ হাজার টাকা বা তার বেশি কেনাকাটায় দারুণ আইটেমসহ আকর্ষণীয় গিফট বক্স ফ্রি পাওয়া যাবে। এছাড়া সীমিত সময়ের জন্য ফ্রি ডেলিভারি এবং ফুডিফ্রেশের ১২টি ডিম মাত্র ৯৯ টাকায়। ক্লিনিং, ডেইরি ও ফ্রোজেন মিটে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে।

পয়লা বৈশাখকে আরও আনন্দময় করতে ফুডিমার্ট বিশেষ বৈশাখী অফার নিয়ে এসেছে। ঘরে বসে অর্ডার করুন পছন্দের পণ্য, নববর্ষ উদযাপন করুন ঝামেলামুক্তভাবে।

স্থানীয় অর্থনীতিতে প্রভাব

ফুডিমার্ট দেশের অনলাইন গ্রোসারি বাজারে নতুন প্রতিযোগিতা শুরু করবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। হাজারও রাইডারের কর্মসংস্থান ও স্থানীয় সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে এটি স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা পালন করতে পারে। একইসঙ্গে প্রচলিত মুদিদোকান ও অন্য ই–কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে তীব্র প্রতিযোগিতা দেখা দেবে।

দেশীয় ব্র্যান্ডের বিশ্বাস

ফুডি একটি দেশীয় উদ্যোগ, যা বাংলাদেশের গ্রাহকদের চাহিদা বুঝে সেবা প্রদান করে আসছে। দেশীয় প্রযুক্তি, লজিস্টিকস ও অপারেশনের মাধ্যমে আরও বিশ্বস্ততা অর্জনের লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি। লম্বা লাইন বা ভিড়ের ঠেলাঠেলি ছাড়াই অ্যাপে অর্ডার করুন, তাজা গ্রোসারি পান দোরগোড়ায়—দিনরাত ২৪ ঘণ্টা। ফুডিমার্ট বলছে, বাজারের অভিজ্ঞতাই বদলে দিতে এসেছে তারা। ফুডি অ্যাপ ডাউনলোড করা যায় গুগল প্লে স্টোর ও অ্যাপেল অ্যাপ স্টোর থেকে।