‘হোয়েন লাইফ গিভস ইউ ট্যানজারিনস’-এ অভিনয় করে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন অভিনেত্রী আইইউ। এবার তিনি ‘পারফেক্ট ক্রাউন’ নামক নতুন সিরিজে ফিরে এসেছেন।
রাজকীয় প্রেমকাহিনী নিয়ে গড়া এই সিরিজটি ১০ এপ্রিল থেকে এমবিসি-তে প্রচার শুরু হয়েছে। আইইউয়ের বিপরীতে অভিনয় করছেন বিয়ন উ-সক।
গল্পে দেখা যায়, এক রাজপুত্রের সঙ্গে ধনী নারীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মেয়েটির প্রচুর অর্থ-সম্পদ রয়েছে, কিন্তু সামাজিক মর্যাদা নেই। অন্যদিকে, রাজপুত্রের মর্যাদা থাকলেও ব্যক্তিগত স্বাধীনতা অত্যন্ত সীমিত।
সিরিজের শুরুতেই সং হি-জু (আইইউ) প্রিন্স ইয়ানকে (বিয়ন উ-সক) বিয়ের প্রস্তাব দেন। শেষ পর্যন্ত কী ঘটে—তা জানতে অপেক্ষা করতে হবে।
কাস্ট ঘোষণার পর থেকেই ‘পারফেক্ট ক্রাউন’ নিয়ে দর্শকদের আগ্রহ চরমে ছিল। আইইউ পূর্বের কাজগুলোতে অভিনয়ে নিজের অবস্থান দৃঢ় করেছেন। ‘লাভলি রানার’ নাটকের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন বিয়ন উ-সক।
প্রচারের আগেই ফানডেস্কে সিরিজটি শীর্ষে ছিল। সম্প্রচার শুরুর পরও ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে। ঝকঝকে চিত্রায়ন, প্রাণবন্ত চরিত্র এবং দ্রুতগতির গল্প দর্শকদের আকর্ষণ করছে। আইইউ এখানে নতুনভাবে নিজেকে উপস্থাপন করেছেন। ইয়ান চরিত্রে বিয়ন উ-সকও আলাদা করে নজর কাড়ছেন।
নিলসেন কোরিয়ার তথ্যমতে, প্রথম পর্বে দর্শকসংখ্যা ছিল ৭ দশমিক ৮ শতাংশ। শুক্রবার-শনিবারের নাটকগুলোর মধ্যে এটি শীর্ষে ছিল। সর্বোচ্চ রেটিং ৯ দশমিক ৩ শতাংশ পর্যন্ত পৌঁছেছে।






