চার বছর অপেক্ষার পর হলিউডের জনপ্রিয় সিরিজ ‘ইউফোরিয়া’ আবার ফিরে এসেছে। তরুণদের ট্রমা, আসক্তি, জটিল সম্পর্ক ও সামাজিক সমস্যাকে নতুন দৃষ্টিকোণ থেকে তুলে ধরে এই সিরিজ ২০১৯ সালে শুরু হয়। যৌনতা, মাদক, মানসিক স্বাস্থ্যের মতো বিষয়গুলোকে সরাসরি এবং কখনো বিতর্কিতভাবে দেখিয়ে এটি দর্শকদের মুগ্ধ করেছে। ১২ এপ্রিল এইচবিওতে শুরু হবে তৃতীয় ও চূড়ান্ত মৌসুম। দেখার আগে চলুন সিরিজটির দুনিয়ায় এক নজর ফেলি।

‘ইউফোরিয়া’র জনপ্রিয়তার এক বড় কারণ হলো তার বিতর্কিত বিষয়বস্তু। সিরিজটি যৌনতা, মাদক সেবন, মানসিক স্বাস্থ্য সমস্যা এবং তরুণদের জীবনযাত্রার বাস্তব চিত্রকে খুবই সরাসরি দেখিয়েছে। প্রিমিয়ার ও ট্রেলার প্রকাশের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আলোচনা দেখা গেছে। কেউ প্রশংসা করেছেন, ‘এটি সত্যি জীবনকে প্রতিফলিত করে’ বলে। আবার কেউ বলেছেন, এটি অতিরঞ্জিত এবং বিপজ্জনক প্রভাব ফেলতে পারে।

গল্পের নতুন মোড়
তৃতীয় মৌসুমের গল্প শুরু হবে আগের ঘটনার পাঁচ বছর পর। ট্রেলার দেখে দর্শকদের উত্তেজনা চরমে। কিশোর বয়স ছেড়ে চরিত্রগুলো এখন প্রাপ্তবয়স্ক জীবনে প্রবেশ করেছে। স্কুলের সীমা অতিক্রম করে তারা জীবনের কঠিন বাস্তবতার সম্মুখীন। প্রেম, বন্ধুত্ব, মাদকাসক্তি ও মানসিক টানাপোড়েন—সবই এবার আরও তীব্র। নির্মাতাদের মতে, এ সিজনে নাটকীয়তা, বিশ্বাসঘাতকতা ও অন্ধকার বাস্তবতা বাড়বে।

কেন্দ্রীয় চরিত্র রুর ভূমিকায় জেনডায়া। নতুন ট্রেলারে দেখা যায়, রু আবার বিপদে জড়িয়েছে। মাদক ব্যবসায়ী লরির সঙ্গে তার সংঘাত জটিলতর হয়েছে। এছাড়া ‘আলামো’ নামে নতুন হুমকি রুকে হত্যা করতে চায়। ট্রেলারে মাদক নিয়ন্ত্রণ সংস্থার কর্মকর্তারা রুকে জিজ্ঞাসাবাদ করছে। পরে মেক্সিকোতে তাকে সন্দেহজনক কিছু গিলতে বাধ্য করা হচ্ছে। এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘তুমি খারাপ পরিস্থিতিতে আটকে পড়া এক ভালো মেয়ে।’

ক্যাসির চরিত্রে সিডনি সুইনি এখন প্রাপ্তবয়স্ক কনটেন্ট নির্মাতা এবং নেটের সঙ্গে বিবাহিত, যার ভূমিকায় জ্যাকব এলর্ডি। তাদের সম্পর্কের টানাপোড়েন ট্রেলারে ইঙ্গিত পাওয়া গেছে। নির্মাতা স্যাম লেভিনসন বলেছেন, তাদের বিয়ে দর্শকদের জন্য ‘অবিস্মরণীয়’ হবে। ক্যাসির সাবেক ঘনিষ্ঠ বন্ধু ম্যাডি তার জীবনে ফিরে এসেছে এবং নতুন কাজে সাহায্য করছে। জুলসের চরিত্রে হান্টার শেফার আর্ট স্কুলে লড়াই করছে এবং ‘সুগার বেবি’ হিসেবে বয়স্ক পুরুষদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে।

নির্মাতা স্যাম লেভিনসন জানিয়েছেন, পাঁচ বছরের ব্যবধান গল্পকে নতুন মাত্রা দিয়েছে। তাঁর মতে, ‘এই সময়টিই স্বাভাবিক মনে হয়েছে, কারণ তারা যদি কলেজে যেত, তবে এই সময়ের মধ্যে কলেজ শেষ করে ফেলত।’ ক্যাসি সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত এবং অন্যদের ‘বড় জীবন’ দেখে ঈর্ষান্বিত। লেক্সির ভূমিকায় মড অ্যাপাটাও এক শোরানারের সহকারী, যার চরিত্রে শ্যারন স্টোন।

এই মৌসুমে মোট আট পর্ব, শেষটি ৩১ মে প্রচারিত হবে। পুরোনো গুরুত্বপূর্ণ চরিত্রগুলো ফিরেছে: জেনডায়া, হান্টার শেফার, জ্যাকব এলর্ডি, সিডনি সুইনি, ম্যাডির চরিত্রে অ্যালেক্সা ডেমি, লেক্সির চরিত্রে মড অ্যাপাটাও। নতুন ২০ জন অভিনেতা যুক্ত, তাঁদের মধ্যে রোজালিয়া ও ট্রিশা পেটাস। তবে স্টর্ম রিড (রুর বোন), অস্টিন অ্যাব্রামস, অ্যালজি স্মিথ ও বার্বি ফেরেইরা (ক্যাট) অনুপস্থিত।

বিতর্কের কেন্দ্রবিন্দু
‘ইউফোরিয়া’র জনপ্রিয়তার এক বড় কারণ হলো তার বিতর্কিত বিষয়বস্তু। সিরিজটি যৌনতা, মাদক সেবন, মানসিক স্বাস্থ্য সমস্যা এবং তরুণদের জীবনযাত্রার বাস্তব চিত্রকে খুবই সরাসরি দেখিয়েছে। প্রিমিয়ার ও ট্রেলার প্রকাশের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আলোচনা দেখা গেছে। কেউ প্রশংসা করেছেন, ‘এটি সত্যি জীবনকে প্রতিফলিত করে’ বলে। আবার কেউ বলেছেন, এটি অতিরঞ্জিত এবং বিপজ্জনক প্রভাব ফেলতে পারে।

প্রিমিয়ারের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন জেনডায়া। সিরিজটির প্রথম দুই মৌসুম থেকেই তিনি হয়ে উঠেছিলেন অন্যতম বড় আকর্ষণ, আর এই সময়ের মধ্যে তার ক্যারিয়ার ছুঁয়েছে নতুন উচ্চতা। ‘ডিউন’, ‘স্পাইডার-ম্যান’, ‘চ্যালেঞ্জারস’ কিংবা ‘দ্য ড্রামা’—একটির পর একটি বড় প্রজেক্টে কাজ করে তিনি এখন বিশ্বব্যাপী ব্যাপক পরিচিতি পাওয়া এক তারকা। তৃতীয় মৌসুমে তিনি আবার ফিরেছেন ‘রু’ চরিত্রে, যে এবার আরও জটিল পরিস্থিতির মুখোমুখি—এক মাদক ব্যবসায়ীর কাছে ঋণগ্রস্ত হয়ে বিপদে জড়িয়ে পড়েছে তার জীবন।

তৃতীয় মৌসুমে বিতর্ক আরও বেড়েছে। ক্যাসির প্রাপ্তবয়স্ক কনটেন্ট নির্মাতা হওয়া এবং ম্যাডির সঙ্গে পুনর্মিলন যৌনতা ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছে। এগুলো যুবসমাজে উদ্বেগ ও আগ্রহ জাগিয়েছে। স্যাম লেভিনসনের অনন্য নির্মাণশৈলী, চিত্রনাট্য, সিনেমাটোগ্রাফি, কস্টিউম ও সংগীত সিরিজটিকে আলাদা করেছে।

সিরিজটি সামাজিক প্রভাব ফেলেছে। তরুণদের মানসিক স্বাস্থ্য, আসক্তি, যৌনতা ও সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা শুরু হয়েছে। স্কুল-কলেজ ও অনলাইনে চর্চা চলছে, যা শিক্ষামূলক হলেও বিতর্ক সৃষ্টি করেছে। এটি দর্শকদের বাস্তবতার সঙ্গে যুক্ত করেছে।

প্রিমিয়ারে তারকাদের পুনর্মিলন
মুক্তির আগে বিশেষ প্রদর্শনী হয়েছে, যেখানে অভিনেতারা একত্রিত হয়েছেন। প্রিমিয়ারে জেনডায়া কেন্দ্রবিন্দু। প্রথম দুই মৌসুম থেকে তার উত্থান, ‘ডিউন’, ‘স্পাইডার-ম্যান’, ‘চ্যালেঞ্জারস’, ‘দ্য ড্রামা’র মাধ্যমে তিনি বিশ্ব তারকা। সিডনি সুইনি ও জ্যাকব এলর্ডিও উঠে এসেছেন। জ্যাকব ‘ফ্রাঙ্কেনস্টাইন’-এ অস্কার মনোনয়ন পেয়েছেন। নির্মাতা স্যাম লেভিনসন বলেছেন, চতুর্থ মৌসুমের পরিকল্পনা নেই; নতুন আইডিয়া এলে ভাবা যাবে। তৃতীয় সিজনই সম্ভবত শেষ।

বিবিসি ও পিপলডটকম অবলম্বনে