ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) তেজগাঁও ও হাজারীবাগ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ৯৩ জনকে গ্রেপ্তার করেছে।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার হাজারীবাগ থানা এলাকা থেকে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে কিছু ইয়াবা বড়ি ও গাঁজা উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় তেজগাঁও বিভাগ এলাকায় অভিযানে আরও ৬৭ জন গ্রেপ্তার হয়েছে। তাঁদের মধ্যে নিয়মিত মামলায় ৭ জন, পুরোনো মামলায় ১০ জন এবং ৪৬ জনকে ডিএমপি অধ্যাদেশ মূলে গ্রেপ্তার করা হয়। বাকি ৪ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ইতিমধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
ডিএমপি জানায়, অপরাধ দমন ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






