গরমের তাপে একটু একটু করে ঠান্ডা পানীয় খাওয়ার ইচ্ছে হয়। বাড়িতেই সহজেই তৈরি করুন সুস্বাদু বেলের শরবত। রেসিপি শেয়ার করেছেন শাহানাজ বেগম

উপকরণ:

  • পাকা বেল ১টি
  • ঠান্ডা পানি ২–৩ কাপ
  • চিনি বা গুড় ৩–৪ টেবিল চামচ (স্বাদমতো)
  • লবণ এক চিমটি
  • বিটলবণ (ঐচ্ছিক) আধা চা-চামচ
  • লেবুর রস ১–২ চা-চামচ (ঐচ্ছিক)

প্রস্তুতের নিয়ম:

  • বেলটি ভেঙে ভেতরের শাঁস বের করে নিন।
  • শাঁসের সঙ্গে পানি মিশিয়ে হাত বা চামচ দিয়ে ভালো করে ঘুলিয়ে নিন।
  • ছাঁকনি দিয়ে ছেঁকে বিচি ও আঁশ আলাদা করুন।
  • এতে চিনি বা গুড়, লবণ, বিটলবণ এবং ইচ্ছা হলে লেবুর রস মিশিয়ে দিন।
  • ভালো করে নেড়ে ফ্রিজে ঠান্ডা করে পরিবেশন করুন।