পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক রায়হান উদ্দিন খানকে পুলিশ সদর দপ্তরের পারসোনাল ম্যানেজমেন্ট ১-এ বদলি করা হয়েছে। অতিরিক্ত উপমহাপরিদর্শক খন্দকার শামীমা ইয়াছমিনকে পারসোনাল ম্যানেজমেন্ট -১ থেকে রিপেয়ার অ্যান্ড মেইনটেইন্যান্সে স্থানান্তর করা হয়েছে। সোমবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির সাক্ষরিত একটি অফিস আদেশে তাঁদের বদলি করা হয়।
এছাড়া, সচিবালয় নিরাপত্তা বিভাগের অতিরিক্ত উপকমিশনার আব্দুল কাদেরকে ঢাকা মহানগর (ডিএমপি) গোয়েন্দা পুলিশ (ডিবি) তেজগাঁও বিভাগে বদলি করা হয়েছে। ডিএমপির প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেইন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. খালিদ বোরহানকে ডিএমপির ট্রাফিক বিভাগে, ডিএমপির অতিরিক্ত উপকমিশনার আমেনা আক্তারকে ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিএমও) পশ্চিম বিভাগে, পিএমও পশ্চিম বিভাগের অতিরিক্ত উপকমিশনার শারমিন আক্তার চুমকিকে সচিবালয় নিরাপত্তা বিভাগে এবং ডিএমপির অতিরিক্ত উপকমিশনার অরিত সরকারকে প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেইন্স বিভাগে বদলি করা হয়েছে।






