ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে নতুন করে ২৪ শিশু ভর্তি হয়েছে। গতকাল রোববার সকাল ৯টা থেকে আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত এদের হাম আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। এখন হাসপাতালে চিকিৎসাধীন ৭২ শিশু রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ২৪৮ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ১৭০ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এবং ৬ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৫ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
শিশুদের নিয়ে টিকাকেন্দ্রে অভিভাবকদের ভিড়, উদ্বোধন করতে এমপি এলেন ১ ঘণ্টা পর। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এক-দুজন করে হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি হতে শুরু করে। মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা বাড়তে থাকে। রোগীদের চিকিৎসায় হাসপাতালে ৬৪ শয্যার পৃথক আইসোলেশন ওয়ার্ড রয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা চালানো হচ্ছে। আজ সকাল পর্যন্ত পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ৬৮ শিশুর।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, আজ সকাল ৯টা পর্যন্ত সময়ের আগের ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে কারও মৃত্যু হয়নি।
ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চিকিৎসা নিচ্ছে ৬৭ রোগী






