ইন্টারকন্টিনেন্টাল ঢাকার কর্মীদের জন্য এমপ্লয়ি ব্যাংকিং সেবা প্রদানের উদ্দেশ্যে ব্র্যাক ব্যাংক চুক্তি স্বাক্ষর করেছে। এই অংশীদারিত্বের মাধ্যমে হোটেলের কর্মীরা ব্র্যাক ব্যাংকের সম্পূর্ণ আর্থিক সমাধান প্যাকেজ পাবেন, যা তাদের দৈনন্দিন ব্যাংকিং সহজ করবে এবং দীর্ঘমেয়াদি আর্থিক লক্ষ্য অর্জনে সহায়তা করবে। ব্র্যাক ব্যাংকের একটি বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুক্তির আওতায় ইন্টারকন্টিনেন্টাল ঢাকার কর্মকর্তারা বেতন, বহু মুদ্রার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ব্যক্তিগত ঋণ, ডিপিএস ও এফডিআরসহ ব্র্যাক ব্যাংকের নানা সুবিধা পাবেন। সম্প্রতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মাহীয়ুল ইসলাম এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকার মহাব্যবস্থাপক ডেভিড রিচার্ড ও’হ্যানলন এই চুক্তিতে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন।

দেশের প্রথম আন্তর্জাতিক পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টস পরিচালিত। এতে ২০০টির বেশি কক্ষ ও স্যুইট, একাধিক ডাইনিং রেস্তোরাঁ এবং প্রিমিয়াম লাইফস্টাইল সুবিধা রয়েছে। হোটেলের বৈচিত্র্যময় কর্মীবাহিনীর আর্থিক সুরক্ষা ও ব্যবস্থাপনা জোরদার করতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।