রাজধানীর কদমতলী চৌরাস্তায় একটি গ্যাসলাইট কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দেড় ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
আজ শনিবার দুপুরে আল বারাকা হাসপাতালের পাশে অবস্থিত ওই কারখানায় আগুন শুরু হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের এক কর্মকর্তা মুক্তকণ্ঠকে বলেন, বেলা ১টা ১১ মিনিটে তারা আগুনের খবর পান। সাতটি ইউনিট আগুন নেভানোর কাজে নামে এবং বেলা আড়াইটার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
আগুনের কারণ এবং এ ঘটনায় কারও হতাহত হওয়ার খবর এখনো জানা যায়নি।






