শুভাগতা দেবাশীষ শেয়ার করেছেন মলা মাছের চচ্চড়ির সহজ রেসিপি।
- মলা মাছ ২৫০ গ্রাম
- পেঁয়াজের কুচি ২-৩টি
- কাঁচা মরিচ ৭–৮টি (ফাটা)
- হলুদগুঁড়া আধা চা-চামচ
- লাল মরিচগুঁড়া ১ চা-চামচ
- ধনেগুঁড়া আধা চা-চামচ
- লবণ স্বাদমতো
- রসুনবাটা ১ চা-চামচ
- শর্ষের তেল ৩-৪ টেবিল চামচ
- ২–৩টি কাঁচা মরিচ আর ১ টেবিল চামচ শর্ষের তেল আলাদা করে রেখে বাকি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন।
- ২-৩ মিনিট ভালোভাবে মাখলে পেঁয়াজ থেকে পানি বের হয়ে স্বাদ বাড়াবে।
- এভাবে ১০ মিনিট ঢেকে রেখে দিন।
- কড়াইতে ১ টেবিল চামচ শর্ষের তেল গরম করুন। পুরো মাখানো মিশ্রণ একসঙ্গে কড়াইতে ঢেলে দিন।
- ঢেকে অল্প আঁচে রান্না করুন। মাঝেমধ্যে হালকা নেড়ে দিন—মাছ যেন ভেঙে না যায়, তা খেয়াল রাখুন।
- আলাদা করে পানি দেওয়ার দরকার নেই (পেঁয়াজ থেকেই পানি বের হবে)।
- তেল ওপরে উঠে এলে বাকি কাঁচা মরিচ দিন।
- চাইলে শেষে ১ চা-চামচ কাঁচা শর্ষের তেল ছড়িয়ে দিতে পারেন।






