বৈশ্বিক জ্বালানিসংকটের কারণে সরকার অফিসের সময়সূচিতে পরিবর্তন ঘোষণা করেছে। নতুন নিয়মে সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আগে এ সময় ছিল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

এছাড়া, দেশের সকল দোকানপাট, বাণিজ্য বিতান ও শপিং মল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখতে হবে।

এসব সিদ্ধান্ত হয়েছে বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠকে। রাত পৌনে ৯টায় জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। প্রায় তিন ঘণ্টা ধরে চলা এই বৈঠক রাত প্রায় পৌনে ১১টায় শেষ হয়। পরে সেখানেই ব্রিফিংয়ে সিদ্ধান্তগুলো জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

এর আগে সকালে বাংলাদেশ দোকান মালিক ব্যবসায়ী সমিতি দেশের সব দোকানপাট, বাণিজ্য বিতান ও শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধ করার ঘোষণা দিয়েছিল। তবে হোটেল, ফার্মেসি ও জরুরি প্রয়োজনীয় সেবার দোকান, কাঁচাবাজার এর আওতায় পড়বে না।

বিস্তারিত আসছে...