প্রধানমন্ত্রী তারেক রহমানের দুই বিশেষ সহকারীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে। এদের মধ্যে সাবেক আমলা বিজন কান্তি সরকারকে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃগোষ্ঠীবিষয়ক এবং তানভীর গনিকে বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিযুক্ত করা হয়।

রুলস অব বিজনেস অনুসারে প্রধানমন্ত্রী তারেক রহমান এই দুজনকে বিশেষ সহকারী হিসেবে দায়িত্বভার দিয়েছেন। আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের মন্ত্রিসভা শপথ নেয়। এরপর একাধিকবার মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর পুনর্বিন্যাস করা হয়।

সব মিলিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যসংখ্যা এখন ৪৯। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণ মন্ত্রী ২৫ জন এবং প্রতিমন্ত্রী ২৩ জন।

এর বাইরে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা ছিলেন। এখন আরও দুজনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী করা হলো।