শুভ সকাল। আজ ১ এপ্রিল, বুধবার। গতকালকার মঙ্গলবার মুক্তকণ্ঠের অনেক আলোচিত খবর হয়তো আপনার নজর এড়িয়ে গেছে। তাই সকালেই পড়ুন দেশ-বিদেশের শীর্ষ পাঁচ খবর।
বেসরকারি চাকরিজীবী শামীমা নাসরিনের মেয়ের বয়স ৪ বছর। জন্ম থেকে শিশুদের সব টিকা দেওয়া হয়েছিল, যার মধ্যে হামের টিকাও ছিল। কিন্তু এখন তিনি দ্বিধায় পড়েছেন—আদৌ কি মেয়ে হামের টিকা পেয়েছে, নাকি হামের নামে অন্য টিকা দেওয়া হয়েছে? এই শঙ্কার কারণ নতুন সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেনের সাম্প্রতিক বক্তব্য। বিস্তারিত পড়ুন...
মার্চ মাসে জ্বালানি তেল সরবরাহ করা গেলেও মজুত প্রায় শেষ। এপ্রিলে সরবরাহ অব্যাহত রাখতে সূচি মেনে আমদানি নিশ্চিত করতে হবে। অতিরিক্ত অকটেনের চাহিদা পূরণের নিশ্চয়তা পাওয়া গেছে। তবে সবচেয়ে বেশি ব্যবহৃত ডিজেল নিয়েই দুশ্চিন্তা বেশি। সরকার বিকল্প উৎস থেকে ডিজেল আমদানির চেষ্টা করছে। বিস্তারিত পড়ুন...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধের খরচ মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর চাপানোর চেষ্টা করছেন। হোয়াইট হাউস ইঙ্গিত দিয়েছে, ট্রাম্প আরব দেশগুলোকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের খরচ বহন করতে আহ্বান জানাতে পারেন। এই যুদ্ধের খরচ কয়েক হাজার কোটি ডলার হতে পারে। বিস্তারিত পড়ুন...
সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামের গ্যালারি লাল-সবুজ আবেগে টইটম্বুর হয়ে ওঠে। কর্মক্লান্তি ভুলে প্রায় ৬ হাজার প্রবাসী বাংলাদেশি সাদা টি-শার্ট পরে জড়ো হন। ম্যাচ শুরুর বাঁশি বাজতেই তাঁদের স্লোগানে গ্যালারি কাঁপে—মনে হয় এটা সিঙ্গাপুর নয়, ঢাকার জাতীয় স্টেডিয়াম। বিস্তারিত পড়ুন...
২০০৮ সালে ‘চিরদিনই তুমি যে আমার’ মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা পান নায়ক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। অনেকে ভেবেছিলেন তিনি আরও দশটা বাণিজ্যিক সিনেমার নায়ক হবেন। কিন্তু সময়ের সঙ্গে বিভিন্ন ধারার সিনেমায় অভিনয়, লেখালেখি এবং সাম্প্রতিক পডকাস্ট দিয়ে দর্শকদের বারবার চমকে দিয়েছেন। বিস্তারিত পড়ুন...






