মধ্যপ্রাচ্যের যুদ্ধ চলমান থাকলেও সরকার এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম বাড়াবে না। টানা দ্বিতীয় মাস ধরে দাম অপরিবর্তিত রাখা হচ্ছে। মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এই সিদ্ধান্ত জানায়।

বর্তমানে প্রতি লিটার ডিজেল ১০০, কেরোসিন ১১২, পেট্রল ১১৬ এবং অকটেন ১২০ টাকায় বিক্রি হচ্ছে। জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (টুকু) জানান, বিশ্ববাজারে ডিজেলের দাম ৯৮% বেড়ে লিটারপ্রতি আমদানি খরচ ১৯৮ টাকা হলেও সরকার দাম না বাড়ায় এক মাসে ৫ হাজার কোটি টাকা ভর্তুকি দেবে।