সাম্প্রতিক সময়ে দেশজুড়ে হামের প্রকোপ লক্ষণীয় হয়েছে। হাসপাতালগুলোতে হামে আক্রান্ত শিশুদের ভিড় জমেছে। এই সংক্রামক রোগটি শ্বাসতন্ত্রকে আক্রমণ করে এবং দ্রুত এক ব্যক্তি থেকে অন্যের মধ্যে ছড়িয়ে পড়ে। হামের বৃদ্ধির মূল কারণ টিকাদান কর্মসূচিতে ঘাটতি। অনেক শিশু নিয়মিত টিকাদান কর্মসূচি বা ইপিআই থেকে বাদ পড়ে যাওয়ায় তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠেনি। এছাড়া, ঘনবসতিপূর্ণ এলাকা এবং অপুষ্টির কারণেও ভাইরাসের বিস্তার দ্রুত ঘটছে।

কাঁঠালের বিরিয়ানি থেকে বার্গার, কী নেই এই ফল মেলায়
২০ জুন, ২০২৬ এ ৭:০৩ অপরাহ্ণ





