জীবনযাপন
এআই দিয়ে তৈরি এই মডেলের মাসিক আয় ১ কোটি টাকা
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৬:০০
বাস্তবতা আর কল্পনার সীমারেখা ক্রমশ মিলিয়ে যাচ্ছে। এই এআই মডেলটি তার প্রমাণ। তার মধ্যে প্রচলিত আবেদনময় নারীর সব বৈশিষ্ট্যই রয়েছে।
ছবি: এআই/ইনস্টাগ্রাম থেকে
ইনস্টাগ্রামে তার নাম ‘আমারা’। আরবি ভাষায় এর অর্থ ‘সুন্দরী’ বা ‘শক্তিশালী নারী’। ছবিতে সুপারমডেল বেলা ও জিজি হাদিদের সঙ্গে। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘ফ্রাইডে নাইট আউট’।
ছবি: এআই/ইনস্টাগ্রাম থেকে
আমারার একটি পরিচয়ও গড়ে তোলা হয়েছে। তার জন্মস্থান নাইজেরিয়া বলা হচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সে মডেল ও ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছে বলে জানানো হয়েছে। তাকে বাস্তব বলে মনে করাতে ‘মায়ের সঙ্গে’ ছবিও তৈরি করা হয়েছে।
ছবি: এআই/ইনস্টাগ্রাম থেকে
আরও জানানো হয়েছে, ২২ বছরের আমারা হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ২০২৬ সালে আর্ট, ফিল্ম ও ভিজ্যুয়াল স্টোরি বিষয়ে স্নাতক করেছে।
ছবি: এআই/ইনস্টাগ্রাম থেকে
রিয়ানার সঙ্গে আমারার এই ছবি দেখলে মনে হয় একদম বাস্তব। আসলে এআই দিয়ে তৈরি।
ছবি: এআই/ইনস্টাগ্রাম থেকে
সত্যি কথা হলো, আমারা চরিত্রটি সম্পূর্ণ এআই দিয়ে তৈরি। ইনস্টাগ্রামে দেখানো হয়েছে ছুটির দিনে সে বিভিন্ন রেস্তোরাঁয় খাচ্ছে, রাস্তায় ছবি তুলছে, পার্টিতে যাচ্ছে। এক বাস্তব চরিত্র যা করে, তার সবই আমারায় দেখানো হয়েছে।
ছবি: এআই/ইনস্টাগ্রাম থেকে
সুপারমডেল কাইলি জেনারের সঙ্গে।
ছবি: এআই/ইনস্টাগ্রাম থেকে
জেনার ও কার্ডাশিয়ানদের সঙ্গে আমারা। অর্থাৎ প্রতিষ্ঠিত সুপারমডেলদের চেহারা ব্যবহার করে আমারা চরিত্রের পেছনের ব্যক্তিরা কোটি কোটি টাকা কামাচ্ছেন।
ছবি: এআই/ইনস্টাগ্রাম থেকে
আমারা মূলত অনলাইন কসপ্লে আর্টিস্ট, সেজেগুজে বিভিন্ন চরিত্রের রূপ ধারণ করে। এছাড়া মডেল হিসেবেও কাজ করে। আমারা চরিত্রটি তৈরি করা ব্যক্তিরা তাকে এভাবেই উপস্থাপন করেছেন।
ছবি: এআই/ইনস্টাগ্রাম থেকে
আমারার প্রতিটি ভিডিওতে গড়ে ৩ থেকে ৪ মিলিয়ন ভিউ হয়।
ছবি: এআই/ইনস্টাগ্রাম থেকে
টিকটকে তার অনুসারী ছাড়িয়ে গেছে ৪ লাখ ৩০ হাজার। ইনস্টাগ্রামে অনুসারী ৮৯ হাজারের বেশি।
ছবি: এআই/ইনস্টাগ্রাম থেকে
কাল্পনিক চরিত্র আমারা প্রতি ভিডিও থেকে গড়ে ৫ থেকে ৭ হাজার ডলার আয় করে। আমারা যে বিড়াল ভালোবাসে, বিভিন্ন ছবি ও ভিডিওতে তাও প্রতিষ্ঠিত।
ছবি: এআই/ইনস্টাগ্রাম থেকে
আমারার গড় মাসিক আয় ছাড়িয়ে গেছে ৮০ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় ৯৮ লাখ টাকার সমান। বার্ষিক আয় ছাড়িয়ে গেছে ১ মিলিয়ন ডলার বা ১২ কোটি টাকা। এ ধরনের কাজ নিয়ে বিতর্ক থাকলেও এআই ব্যবহার করে বাস্তবের মতো কাল্পনিক চরিত্র তৈরি করে এসব চরিত্রের পেছনের ব্যক্তিরা লাখো ডলার নিজেদের পকেটে ভরছেন।
ছবি: এআই/ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
ভাইরাল এই নিখুঁত মডেলের গোপন সত্যটা জানলে অবাক হবেন
১৯ জানুয়ারি ২০২৬
মুক্তকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জীবনযাপন থেকে আরও দেখুন
ইনস্টাগ্রাম
টিকটক অ্যাপ
অনলাইন
আয়
এআই
মডেল

মাত্র ১৫ মিনিট ব্যয় করেই নিয়ন্ত্রণে রাখতে পারেন মানসিক চাপ
২০ জুন, ২০২৬ এ ৪:০৭ অপরাহ্ণ





