উপকরণ:
- মুরগির উইংস বা ডানা: ৮টি
- আদাবাটা: ১ চা-চামচ
- রসুনবাটা: আধা চা-চামচ
- নাগা মরিচবাটা: আধা চা-চামচ
- গোলমরিচগুঁড়া: আধা চা-চামচ
- অয়েস্টার সস: ১ চা-চামচ
- সয়া সস: ১ চা-চামচ
- লেবুর রস: ১ চা-চামচ
- লাল মরিচবাটা: আধা চা-চামচ
- সরিষাবাটা: আধা চা-চামচ
- সরিষার তেল: ১ চা-চামচ
- কর্ন ফ্লাওয়ার: ১ টেবিল চামচ
প্রস্তুতির ধাপ:
- মুরগির ডানা থেকে ওপরের চিকন অংশ কেটে বাকি অংশ থেকে হাড়ের অংশে কেটে দুই ভাগ করুন।
- প্রতিটি ডানা থেকে দুই টুকরা করে ১৬ টুকরা হবে।
- এবার বাকি সব উপকরণ মুরগির ডানার সঙ্গে মেখে ১০ মিনিট ম্যারিনেট করে রাখুন।
- অল্প তেলে ভেজে নিন।






