ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন আজ প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাতে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা এবং পারস্পরিক অগ্রাধিকারভিত্তিক বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
উভয় পক্ষই বর্তমান সহযোগিতাকে আরও মজবুত করার পাশাপাশি পারস্পরিক স্বার্থে ভবিষ্যৎ অংশীদারত্ব জোরদার করতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।






